×
Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৬:৫১ এএম

ঠাকুরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের মৃত্যু

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। তিনি ১৯৯১ সাল থেকে একটানা ২০১৮ সাল পর্যন্ত ঠাকুরগাঁও-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। 

বৃহস্পতিবার (২৮ মে) বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

২০২৪ এর ৩ সেপ্টেম্বর ১০ কোটি টাকার চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ এনে ঠাকুরগাঁও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে প্রধান আসামি করে মোট ২৮ জনের নামে মামলা দায়ের করেন এক ব্যবসায়ী। সেই মামলায় গ্রেফতার হন তিনি। এছাড়াও ২০১৬ সালে ইউনিয়ন নির্বাচনে ভোটকেন্দ্র দখল, মারপিট ও কর্তব্যরত পুলিশ সদস্যদের রইফেল কেড়ে নিয়ে নিরীহ জনসাধারণের উপর গুলি চালিয়ে শিক্ষার্থী মাহাবুব আলম পল্টু কে হত্যার ঘটনায় ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর সাবেক এই এমপিকে প্রধান আসামি করে মোট ৩৮ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও আদালতে মামলা দায়ের করা হয়। সেই মামলায় দবিরুল ইসলাম জেলহাজতে ছিলেন। 

সম্প্রতি তিনি জামিনে মুক্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উল্লেখ্য, দবিরুল ইসলামের বড় ছেলে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনও একই মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।

/এসআর 

Logo