×
Logo

সারাদেশ

বাউফলে ট্রলি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাউফল করেসপনডেন্ট

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৩:৫২ পিএম

বাউফলে ট্রলি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর বাউফলে আলমাস হোসেন মৃধা (৩৫) নামে এক ট্রলি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টার দিকে উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের সহিস্যা গ্রামের একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

আলমাস হোসেন মৃধা (৩৫) সহিস্যা গ্রামের সিরাজ মৃধার ছেলে। তিনি পেশায় মাহেন্দ্র ট্রলি চালক ছিলেন।

স্থানীয়রা জানান, প্রায় ৭ বছর আগে শিলা বেগম নামের এক নারীকে বিয়ে করেন আলমাস। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্প্রতি তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন আলমাস। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

/এসআর 

Logo