গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ জনের মৃত্যু
গোপালগঞ্জ করেসপনডেন্ট
প্রকাশ: ২৮ মে ২০২৬, ০১:০২ পিএম
গোপালগঞ্জের বেদগ্রামে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন।
বৃহস্পতিবার (২৮ মে) ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে সদরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে দোলা পরিবহন নামের একটি বাস ঢাকা থেকে পিরোজপুর যাচ্ছিলো। পথে বেদগ্রাম এলাকায় বাসটি একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের ২ যাত্রী ও মোটসাইকেলের ২ আরোহী। আহত ২৫ জনকে উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে। পরে বাসে থাকা এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
/এসআর