×
Logo

সারাদেশ

পিরোজপুরে ঝড়ে গাছচাপায় গৃহবধূর মৃত্যু

পিরোজপুর করেসপনডেন্ট

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৭:৩২ পিএম

পিরোজপুরে ঝড়ে গাছচাপায় গৃহবধূর মৃত্যু

প্রতীকী ছবি

পিরোজপুরে ঝড়ের সময় ঘরের ওপর গাছ পড়ে রুমানা ইয়াসমিন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে নেছারাবাদ উপজেলার মৈশানী ইউনিয়নের মেসন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুমানা ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড় চলাকালীন রুমানা নিজ বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বিকট শব্দে পাশের একটি বড় গাছ উপড়ে গিয়ে ওই ঘরের ওপর পড়ে। পরিস্থিতি বুঝে স্বামী-স্ত্রী দ্রুত ঘরের ভেতরে আশ্রয় নিতে গেলে গাছটি গৃহবধূর গায়ের ওপর পড়ে।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন। রোগীর বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত ছিল।

/এএম

Logo