×
Logo

সারাদেশ

চট্টগ্রামে পশুর হাটে আকর্ষণ লড়াকু ষাড়-সুন্দরী-লাল বাবু

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০১:১৪ পিএম

চট্টগ্রামে পশুর হাটে আকর্ষণ লড়াকু ষাড়-সুন্দরী-লাল বাবু

চট্টগ্রামে পশুর হাটে এবারের আকর্ষণ লড়াকু ষাড়, সুন্দরী ও লাল বাবু। একেকটা পশুর বাহারি নাম। বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত, তাই- কিছুটা ক্ষ্যাপাটে। জমজমাট পশুর হাটে এসব গরু শুধু শোভাই বাড়াচ্ছে না, আকর্ষণেরও কেন্দ্রবিন্দুতে। তবে দাম বেশ চড়া বলছেন ক্রেতা- দর্শনার্থীরা।

শিং আর রঙে নজরকাড়া লড়াকু ষাড়ের নাম দেওয়া হয়েছে সুন্দরী। এমনকি প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতে দেওয়া হয়েছে বিশেষ ট্রেনিং। হাটে হঠাৎ ছাড়া পেয়ে শক্তির জানান দিতে গেছে। শিং দিয়ে খুঁড়ছে মাটি, কখনও উপড়ে ফেলছে হাটের খুঁটি।

তেমনি সুন্দরীর মতোই চট্টগ্রামে লিংক রোডে সিডিএ গরুর হাটে ক্রেতাদের নজর কাড়ছে লাল বাবু। চলন বলনে এসব লড়াকু ষাড়ের রয়েছে আভিজাত্য। এই হাটে এমন বেশকিছু ষাড় এনেছেন বেপারিরা। বিশেষ প্রশিক্ষণের কারণে এসব ষাড় খুবই হিংস্র প্রকৃতির। তাই ধারালো শিংগুলোতে পেঁচিয়ে রাখা হয়েছে টেপ।

মূলত, সুঠাম দেহ, রং ও শিং এসব গরুগুলোকে আলাদা করেছে বাজারে অন্যসব গরুর চেয়ে। তাই দামও বেশি। তারপরও সৌখিন ক্রেতাদের চাহিদার শীর্ষে এসব গরু।

প্রসঙ্গত, কোরবানি যতো এগিয়ে আসছে ততোই চট্টগ্রামে জমে উঠছে চট্টগ্রামের স্থায়ী অস্থায়ী সব পশুর হাট। শুরু হয়েছে বেচাকেনা। 

/এসআইএন

Logo