×
Logo

সারাদেশ

জামিন পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহ করেসপনডেন্ট

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:৩৫ পিএম

জামিন পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহ ছাত্রদলের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

এদিন, ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে আদালত এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করেন। তবে একই মামলায় গ্রেফতার যুবশক্তি'র কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

এর আগে রোববার (২৪ মে) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা ও যুবশক্তি'র কেন্দ্রীয় নেতা অয়ন রহমানকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ।

/এসআইএন

Logo