×
Logo

সারাদেশ

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

আখাউড়া করেসপনডেন্ট

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৯:১৭ পিএম

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আন্তঃনগর পর্যটক ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। মাসুম মিয়া দরুইন গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে।

রোববার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাড়ি ফেরার পথে মাসুম মিয়া রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী বিরতিহীন আন্তঃনগর পর্যটক ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সফিকুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এওয়াইএ/এমএন

Logo