প্রতীকী ছবি
খুলনায় মসজিদের বারান্দা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ মে) সকালে হরিণটানা থানাধীন কৈয়া বাজার জয়খালী ব্রিজসংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ডালিম গাজীর বাড়ি কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামে।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ডালিম গাজীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। ইট দিয়ে মাথায় আঘাত করায় তার মৃত্যু হয়েছে। দিনমজুর ডালিম কাজের সন্ধানে শহরে এসেছিলেন। তবে কে বা কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
/এসআইএন