×
Logo

সারাদেশ

দিনাজপুরে পুকুরে ডুবে ১ শিশুর মৃত্যু

হিলি (দিনাজপুর) করেসপনডেন্ট

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৬:০০ পিএম

দিনাজপুরে পুকুরে ডুবে ১ শিশুর মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দেওগ্রাম পশ্চিম পাড়া এলাকায় বেলুন তুলতে গিয়ে পুকুরে পড়ে তিন বছর বয়সী শিশু নিরবের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত নিরব ঘোড়াঘাট উপজেলার দেওগ্রাম পশ্চিম পাড়া এলাকার অনন্ত চন্দ্র বর্মনের একমাত্র ছেলে। 

প্রতিবেশী দাদি ললিতা রায় বলেন, দুপুর প্রায় ১২টার দিকে পুকুরে কিছু একটা ভাসতে দেখি। কাছে গিয়ে বুঝতে পারি, ওটা নিরব। তখন চিৎকার দিলে তার মা ছুটে এসে তাকে পুকুর থেকে তুলে আনে। পরে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। 

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

/এওয়াইএ/

Logo