×
Logo

সারাদেশ

হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

হিলি (দিনাজপুর) করেসপনডেন্ট

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৫:০৮ পিএম

হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

দিনাজপুরের হিলিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে হিলি এলএসডি গুদাম চত্বরে এ সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান।

প্রথম দিনে আলিহাট এলাকার কৃষক এনামুল হকের কাছ থেকে ৩ টন ধান সংগ্রহের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এছাড়া চলতি বোরো মৌসুমে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে মোট ৫৩২ টন এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে মোট ৩৩২ টন সংগ্রহ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, হিলি খাদ্য গুদাম কর্মকর্তা সাজেদুর রহমানসহ উপজেলা খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

/এওয়াইএ/


Logo