×
Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কোটি টাকা মূল্যের টেপেন্টাডল ট্যাবলেট জব্দ

আখাউড়া করেসপনডেন্ট

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৪:৩২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কোটি টাকা মূল্যের টেপেন্টাডল ট্যাবলেট জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার পূর্বাঞ্চলের বড়জ্বালা সীমান্তে অভিযান চালিয়ে ৩ কোটি ৯ লাখ পঞ্চাশ হাজার টাকার ভারতীয় নেশাজাতীয় ঔষধ টেপেন্টাডল ট্যাবলেট এর চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

বিজিবি জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র অধীনস্থ বড়জ্বালা সীমান্তে বিজিবি ক্যাম্পের টহল জওয়ানরা অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ সময় ১ লাখ ২৩ হাজার ৮০০ পিস ভারতীয় টেপেন্টাডল ট্যাবলেটের চালান জব্দ করে বিজিবি। জব্দকৃত এসব ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।

এ বিষয়ে সুলতানপুর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম বলেন, সুলতানপুর ৬০ বিজিবির জওয়ানরা সীমান্ত রক্ষা ও যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে। 

/এসআর 

Logo