নারায়ণগঞ্জে দুই অটোরিকশার সংঘর্ষে যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জ করেসপনডেন্ট
প্রকাশ: ২১ মে ২০২৬, ০২:১৮ পিএম
নারায়ণগঞ্জের সৈয়দপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শামসুজ্জামান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় অটোরিকশায় থাকা আরো দুই যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) সকালে সদর উপজেলার সৈয়দপুর নাসিম ওসমান সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুজ্জামান বন্দরের দক্ষিণ কলাবাগ এলাকার নূর হোসেন মিয়ার ছেলে। সে পেশায় সিমেন্ট কারখানার শ্রমিক।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক বিল্লাহ হোসেন বলেন, দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উল্টে যাওয়া অটোরিকশার নিচে চাপা পড়েন শামসুজ্জামান। এ সময় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
/এসআর