×
Logo

সারাদেশ

কুমিল্লায় হাম উপসর্গে ৮ মাসের শিশুর মৃত্যু

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২১ মে ২০২৬, ০১:১৩ পিএম

কুমিল্লায় হাম উপসর্গে ৮ মাসের শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম উপসর্গে সামিয়া আক্তার নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (২০ মে) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে শিশুটি মারা যায়। বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। 

শিশু সামিয়া আক্তার জেলার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে। 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ বলেন, শিশু সামিয়া ৫-৬ দিন জ্বরে আক্রান্ত ছিল। সংকটাপন্ন অবস্থায় তাকে বুধবার দুপুর ১২ টা ৩৫ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকাল সোয়া ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশু সামিয়ার মৃত্যু হয়। 

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ জানান, চলতি বছরে এ পর্যন্ত হাম ও হাম উপসর্গে জেলায় ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১ জনের এবং হাম সন্দেহে মৃত্যু হয়েছে ৯ জনের।

/এসআর 

Logo