×
Logo

সারাদেশ

ছাগলে ঘাস খাওয়ার জেরে বগুড়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:৪৫ এএম

ছাগলে ঘাস খাওয়ার জেরে বগুড়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক মাংস বিক্রেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাজিড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। সোমবার (১৮ মে) রাত ৯টার দিকে ঝাজিড়া বাঙালী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে নিহত মানিকের ভাই বুলুন চৌধুরীর ছাগল স্থানীয় যুবক কাকরুলের ঘাসের জমিতে প্রবেশ করে। ছাগলটি জমির ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সকালেই এক দফা বাকবিতণ্ডা হয়। ঘটনার জেরে সোমবার রাতে মানিক ঝাজিড়া বাঙালী বাজারে গেলে অভিযুক্ত কাকরুল ও তার ভাতিজা রেজাউলসহ বেশ কয়েকজন ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মানিকের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়ায়।

একপর্যায়ে তারা মানিকের ওপর ধাতব বস্তু দিয়ে হামলা চালায়। পরে গুরুতর আহত মানিক চৌধুরীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এসআইএন

Logo