×
Logo

সারাদেশ

রাজধানীর খিলক্ষেতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে আহত ৬

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:২৪ এএম

রাজধানীর খিলক্ষেতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে আহত ৬

রাজধানীর খিলক্ষেতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে আহত ৬

রাজধানীর খিলক্ষেতে ঝড়ো বাতাসে একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের দেয়াল ভেঙে পড়ে অন্তত ৬ জন আহত হয়েছেন। সোমবার (১৮ মে) সন্ধ্যায় খিলক্ষেতের নয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নামমাত্র নিরাপত্তা ব্যবস্থা রেখে ভবনটির নির্মাণকাজ চলছিল। সন্ধ্যার বৃষ্টি ও ঝড়োবাতাসে ১০ তলার উপর সদ্য নির্মিত দেয়াল ভেঙে পড়ে। এতে পাশের ৩টি টিন শেডের বাড়ি চাল ভেঙে পড়ে। এসময় ঘরে অবস্থান করা বেশ কয়েকজন আহত হন। 

আহতদের দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হতে পারে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

/এএন

Logo