×
Logo

সারাদেশ

মাদারীপুরে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে যুবকের মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট মাদারীপুর

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:৩৮ পিএম

মাদারীপুরে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে যুবকের মৃত্যু

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে সিয়াম হাওলাদার (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৮ মে) মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

সিয়াম হাওলাদার উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার হারুন হাওলাদার ছেলে। 

জানা যায়, সোমবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকার খালেক ফকির বাজার সংলগ্ন সংযোগ লেনে একটি মোটরসাইকেলের সাথে ভ্যানের সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী সিয়াম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় একজনকে শিবচর হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে সেখানে তার মৃত্যু হয়।

/এসআর 

Logo