সুন্দরবনে দস্যু বাহিনীর ২ সদস্য আটক, জিম্মি ৪ জেলে উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৪:৩১ পিএম
সুন্দরবনে বিশেষ অভিযান অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের ষষ্ঠ অভিযানে করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সহ ২ দস্যু আটক ও জিম্মি ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
রোববার (১৭ মে) দুপুরে বাগেরহাটের মোংলা কোস্টগার্ড বেইজে বিসিজিএস তৌফিকের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন এ তথ্য জানান।
তিনি বলেন, অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের মধ্যে দুইজনকে আটক করা হয়।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ১টি বিদেশি একনলা বন্দুক, ২টি দেশীয় একনলা বন্দুক এবং ২৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি জিম্মি অবস্থায় থাকা ৪ জেলেকে উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া জেলেদের শিগগিরই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
/এএন