×
Logo

সারাদেশ

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ল অর্ধশতাধিক দোকান ও বসতঘর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০১:৩৬ পিএম

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ল অর্ধশতাধিক দোকান ও বসতঘর

বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান ও বসতঘর। রোববার (১৭ মে) ভোররাতে সদর উপজেলার বাঘামারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ বাজারে আগুন জ্বলতে দেখে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে বাজারে থাকা অতিরিক্ত দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পুড়ে যায় অর্ধশতাধিক দোকান ও বসতঘর।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়দের দাবি, এ অগ্নিকাণ্ডে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

/এএন

Logo