নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০২:১৪ পিএম
নাটোরের গুরুদাসপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ লোকজন অভিযুক্ত ট্রাকটি ভাঙচুর করে চালককে পুলিশের হাতে তুলে দেন।
শনিবার (১৬ মে) সকালে নাটোরের গোপালের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শান্ত হোসেন উপজেলার দড়ি কাছিকাটা এলাকার সাইদুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, গোপালের মোড়ে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শান্ত হোসেন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষোভে ট্রাকটি ভাঙচুর করে। এসময় ট্রাকচালককে আটক করে গুরুদাসপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকচালককে আটক করা হয়েছে। ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
/এওয়াইএ/এসআর