×
Logo

সারাদেশ

টাঙ্গাইলে ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষ্যে মানববন্ধন

টাঙ্গাইল করেসপনডেন্ট

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:৫২ পিএম

টাঙ্গাইলে ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষ্যে মানববন্ধন

টাঙ্গাইলে ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৬ মে) সকালে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের পানির ন্যায্য হিস্যা আদায়ে মওলানা ভাসানী ফারাক্কার লংমার্চ করেছিলেন। যেখানে আমাদের দেশের স্বার্থ প্রাধান্য পেয়েছিলো। আজকের দিনে আমরা মওলানা ভাসানীকে স্মরণ করতে চাই। আমরা বলতে চাই যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী।  

উল্লেখ্য, ফারাক্কা বাঁধের ফলে নদীর নাব্যতা হারানোর শঙ্কায় ও পানির ন্যায্য হিসসার দাবিতে ১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে নদী বাঁচাও দেশ বাঁচাও স্লোগানে ফারাক্কার উদ্দেশ্যে লংমার্চ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে ফারাক্কা বাঁধ অভিমুখে লাখো জনতার সেই লংমার্চ রওনা হয়েছিল

এদিন, লংমার্চ শেষে কানসাট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বক্তব্য দেন মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী। সেই থেকে প্রতি বছরের মে মাসের ১৬ তারিখে ঐতিহাসিক ফারাক্কা দিবস পালন হয়ে আসছে।

/এসআর 

Logo