×
Logo

সারাদেশ

টাঙ্গাইলে জলাতঙ্কের টিকা দেওয়া শিশুটি সুস্থ, তদন্তে তিন সদস্যের কমিটি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:২৬ পিএম

টাঙ্গাইলে জলাতঙ্কের টিকা দেওয়া শিশুটি সুস্থ, তদন্তে তিন সদস্যের কমিটি

টাঙ্গাইলের ভূঞাপুরে হামের টিকার পরিবর্তে দুই ডোজ জলাতঙ্কের র‍্যাবিক্স ভ্যাকসিন দেওয়া শিশুটি সুস্থ আছে। এ ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করেছে টাঙ্গাইল জেলা সিভিল সার্জনের কার্যালয়। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।  

জানা যায়, বুধবার (১৩ মে) টাঙ্গাইলের ভূঞাপুরে হামের টিকার পরিবর্তে দুই ডোজ জলাতঙ্কের র‍্যাবিক্স ভ্যাকসিন দেওয়া হয় এক মাস বয়সি শিশু ফাতিহাকে। এ ভ্যাকসিন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর দেওয়ার কথা থাকলেও পিআরএলে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম এ ভ্যাকসিন প্রয়োগ করেন। 

এ বিষয়ে অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম বলেন, ভুলবশত এমনটি হয়েছে।

এ বিষয়ে জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ভুল। আরও সতর্ক হওয়া দরকার ছিলো। তবে এ ভ্যাকসিনে কোন সমস্যা হবেনা। তারপরও পরিবারের সদস্যদের যোগাযোগ রাখতে বলা হয়েছে।

উল্লেখ্য, এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে এবং ফাতিহার পরিবারকে  ৫০ লাখ টাকা কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

/এসআর 

Logo