×
Logo

সারাদেশ

কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০২:১৯ পিএম

কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু

হাম উপসর্গ নিয়ে কুমিল্লায় রাব্বি নামে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে সাত শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (১৩ মে) ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে শিশুটি মারা যায়। 

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জেলায় মোট হাম ও হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫ শত। তার মধ্যে ১শ জন নিশ্চিত হাম রোগে আক্রান্ত। এ পর্যন্ত ১ হাজার ৭৮ জন রোগী হাম ও উপসর্গে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৩৩ জন।

জেলায় বর্তমানে হাম আক্রান্তে হাসপাতালে ভর্তির সংখ্যা ১৪৫ জন।

/এসআর 

Logo