×
Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় হিমসাগর আম সংগ্রহ শুরু ২০ মে

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০১:০২ পিএম

চুয়াডাঙ্গায় হিমসাগর আম সংগ্রহ শুরু ২০ মে

চুয়াডাঙ্গায় আগামী ২০ মে থেকে হিমসাগর আম সংগ্রহের কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অন্যান্য আম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে শহরের মহিলা কলেজপাড়ার একটি আম বাগান থেকে আঁটি, গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার আম বাগান মালিক ও ব্যবসায়ীদের অবশ্যই অনুসরণ করতে হবে। ক্যালেন্ডারের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমে কোনো ধরনের রাসায়নিক বা ফরমালিন ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত বাজার তদারকি করবে।

জেলা প্রশাসনের নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২০ মে থেকে হিমসাগর, ২৫ মে ল্যাংড়া, ৫ জুন আম্রপালি, ১৫ জুন ফজলি, ২০ জুন হাড়িভাঙা, ২২ জুন ব্যানানা, ৩০ জুন আশ্বিনা ও বারি-৪, ৫ জুলাই কাটিমন এবং ৩১ জুলাই থেকে গৌড়মতি জাতের আম সংগ্রহ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শমীম, প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, আম চাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, সহ-সভাপতি আব্দুল করিমসহ স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা।

/এওয়াইএ/

Logo