দেশে হাম ও হাম উপসর্গে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ময়মনসিংহে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯৬ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।
এর আগে মঙ্গলবার (১২ মে) হাম উপসর্গে ১ দিনেই সারাদেশে ৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, এই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ১৯২ জন।
/এএন