×
Logo

সারাদেশ

জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

জামালপুর করেসপনডেন্ট

প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:২৭ এএম

জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে লিচুর বিচি গলায় আটকে ইয়াসিন মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

শিশু ইয়াসিন ওই গ্রামের মুদি দোকানদার শাহীন মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শিশুর পিতা শাহীন মিয়া স্থানীয় বাজার থেকে লিচু ক্রয় করে বাড়িতে নিয়ে আসেন। লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ইয়াসিনের গলায় বিচি আটকে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, শিশুটিকে তার পরিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে এনেছিল, কিন্তু তার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

/এসআর 

Logo