×
Logo

সারাদেশ

ঝিনাইদহে জমির পানি যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৮

ঝিনাইদহ করেসপন্ডেন্ট

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৬:৫৩ পিএম

ঝিনাইদহে জমির পানি যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৮

ঝিনাইদহ সদর উপজেলার দহকোলা গ্রামে এক জমির পানি অন্য জমিতে যাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।

সোমবার (১১ মে) সকালে উপজেলার দহকোলা গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, দহকোলা গ্রামে আলিমদ্দি ও জাহিদ বিশ্বাসের নেতৃত্বে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিলো। শুক্রবার (৮ মে) জাহিদ বিশ্বাস পক্ষের সমর্থক সঞ্জয়ের ধানের জমির পানি আলিমউদ্দিন পক্ষের সমর্থক রবেন মন্ডলের জমিতে প্রবেশ করলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। 

এ ঘটনার জেরে শনিবার (৯ মে) সন্ধ্যায় সঞ্জয়কে প্রতিপক্ষের লোকজন কর্তৃক মারধরের অভিযোগ ওঠে। এরই সূত্রে সোমবার সকালে দুই পক্ষ আবারো সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাসার বলেন, জমিতে পানি যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এওয়াইএ/এসআর 

Logo