×
Logo

সারাদেশ

গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ৩

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:২৭ পিএম

গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ট্রাকে আগুন দেয় স্থানীয়রা। রোববার (১০ মে) সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, কয়েকদিন ধরে এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। ভোরের দিকে একটি ট্রাক নিয়ে কয়েকজন ব্যক্তি এলাকায় প্রবেশ করলে তাদের গরু চোর সন্দেহে ঘিরে ফেলেন স্থানীয়রা। এ সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ৩ জনকে আটক করে গণপিটুনি দেয় তারা। ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ১ জন এবং হাসপাতালে পৌঁছানোর পর আরও ১ জনের মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় তারা। 

এদিকে, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এএন

Logo