বিআইপি সভাপতি
শুধু মাটি কাটলেই হবে না, খাল পুনরুদ্ধারে দরকার সমন্বিত পরিকল্পনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৫:৪৬ পিএম
শুধু মাটি কাটলেই হবে না, খাল পুনরুদ্ধারে দরকার সমন্বিত পরিকল্পনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম।
শনিবার (৯ মে) রাজধানীর বাংলামোটরে বিআইপির আয়োজিত ‘লেক ও খাল পুনঃখনন কর্মসূচি: টেকসই পানিব্যবস্থাপনা, জলবায়ু অভিযোজন ও স্থানীয় পরিকল্পনার প্রেক্ষিত’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিআইপির সভাপতি বলেন, অপরিকল্পিত নগরায়ন, খাল দখল ও জলাশয় ভরাটের কারণে দেশের প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে জলাবদ্ধতা ও নগর বন্যা বাড়ছে।
এছাড়া সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, খাল পুনঃখননকে শুধু প্রকল্প হিসেবে দেখলে দীর্ঘমেয়াদে সুফল মিলবে না। এসময় জাতীয় পানিসম্পদ পরিকল্পনা, অববাহিকাভিত্তিক পানি ব্যবস্থাপনা এবং ডিজিটাল মনিটরিংসহ ১১ দফা সুপারিশ তুলে ধরা হয়।
/এএন