কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (৮ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) রাত ৯টায় মহেশখালীর ধলঘাটা নাছিরডেল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা মহেশখালী থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ফজল কাদের বাহিনীর হয়ে ডাকাতির সঙ্গে জড়িত ছিল বলেও কোস্টগার্ড জানিয়েছে।
/এসআর