×
Logo

সারাদেশ

রবীন্দ্র জন্মজয়ন্তীতে নওগাঁর পতিসরে নানা আয়োজন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:০৩ এএম

রবীন্দ্র জন্মজয়ন্তীতে নওগাঁর পতিসরে নানা আয়োজন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তীতে কবির নিজস্ব জমিদারি নওগাঁর পতিসরে হচ্ছে নানা আয়োজন।  

শুক্রবার (৮মে) দিনব্যাপী থাকছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনের মাধ্যমে 'শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ এই প্রতিপাদ্যে বিশ্বকবির জীবনী ও সৃষ্টিকর্ম তুলে ধরা হবে। 

উৎসব ঘিরে পতিসরের নাগর নদের তীরে বসেছে গ্রামীণ মেলা। ভিড় জমিয়েছেন কবির ভক্ত অনুরাগীরা। প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া, সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়ি ও কুষ্টিয়ায় কুঠিবাড়িতে আলোচনা সভাসহ রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা।

বাংলা সাহিত্যের সব শাখায় অসামান্য অবদান রাখা কবিগুরুর কবিতা ও গানে, প্রাণ-ঐশ্বর্যে পূর্ণতা লাভ করেছে বাংলার রঙ-রূপ-গন্ধ। ধরা দিয়েছে বাঙালির আবেগ, জীবনবোধ। শতাব্দী পেরিয়েও বাঙালি হৃদয়ের প্রতিটি স্পন্দনে আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

/এসআর 

Logo