×
Logo

সারাদেশ

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

মেহেরপুর করেসপনডেন্ট

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:১৮ পিএম

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

বাসের চালক ও শ্রমিককে মারধরের প্রতিবাদে মেহেরপুর-চুয়াডাঙ্গা আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (৪ মে) সকাল খেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে মেহেরপুর থেকে ছেড়ে যায়নি কোন বাস। রাতে শ্রমিকদের সাথে বসে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান শ্রমিক নেতারা।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা জানান, রবিবার দুপুরে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায় গোল্ডেন ট্রাভেলস নামের একটি বাস। বাসটি আমঝুপি এলাকায় পৌঁছালে একই পথে চলাচলরত একটি মোটরসাইকেলের ওভারটেক করতে গিয়ে বিরোধ বাধে। এ সময় মোটরসাইকেল আরোহী রাব্বি বাসের চালক সোহেল রানা ও সুপারভাইজারকে মারধর করে।

এই মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। তিনি আরো জানান, শ্রমিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় তারা এ কর্মসূচির ডাক দিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানান শ্রমিক ইউনিয়নের সভাপতি।

প্রশাসনের সাথে বসে আজ এই ঘটনার সুষ্ঠু সমাধান হবে বলে আশাপ্রকাশ করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। সমাধান না হলে জেলার আন্তঃজেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি।

/এমএইচআর

Logo