×
Logo

সারাদেশ

জামালপুরে সন্ধ্যা ৬টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জামালপুর করেসপনডেন্ট

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৬:৫১ এএম

জামালপুরে সন্ধ্যা ৬টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জামালপুরে সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান ও শপিংমল খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যাবসা প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (১ মে) রাতে শহরের শহিদ হারুন সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টার পর দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার কথা থাকলেও কয়েকটি ব্যাবসা প্রতিষ্ঠান তা অমান্য করে ব্যাবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি জুতার দোকানকে ২ হাজার টাকা, একটি হার্ডওয়্যার দোকানকে ২ হাজার টাকা এবং একটি মোবাইল ফোনের দোকানকে ৫ হাজার টাকা, মোট ৩ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ বিষয়ে অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান বলেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন, বিদ্যুৎ অপচয় রোধ এবং নগর এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

/এসআর  

Logo