×
Logo

সারাদেশ

পটুয়াখালীতে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক

পটুয়াখালী করেসপনডেন্ট

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৪ এএম

পটুয়াখালীতে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক

পটুয়াখালীতে ভাড়া বাসা থে‌কে ফয়সাল বাদশা না‌মের এক যুব‌কের মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।‌

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে শহ‌রের সবুজবাগ ১০ নং লেনের বাসা থে‌কে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ফয়সাল বাদশা ওই এলাকার 'সফট-বাইট' প্রতিষ্ঠা‌নের ম‌্যা‌নেজার হি‌সে‌বে কর্মরত ছিল। সে বরগুনার পাথরঘাটা উপ‌জেলার বা‌সিন্দা এবং পটুয়াখালী প‌লি‌টেক‌নিক ইন‌স্টি‌টিউ‌টের ক‌ম্পিউটার সা‌য়েন্স এন্ড ই‌ঞ্জি‌নিয়া‌রিং বিভা‌গের শিক্ষার্থী ছিল।

পু‌লিশ তার লাশ ময়নাতদন্তের জন‌্য পটুয়াখালী ২৫০ শয‌্যা বি‌শিষ্ট হাসপাতাল ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে। 

এ‌দি‌কে ঘটনার পর থে‌কে ফয়সাল বাদশার রুমমেট নাইমুল ইসলাম চয়ন পলাতক র‌য়ে‌ছে। চয়নও একই প্রতিষ্ঠা‌নে ফয়সা‌লের সহকারী হি‌সে‌বে কর্মরত ছিল।

ফয়সা‌লের সহকর্মীরা জানান, বুধবার সকাল থে‌কে ফয়সা‌লের সা‌থে যোগা‌যোগ ক‌রে তার কোন খোঁজ না পে‌য়ে বিকেলে সন্ধা‌নের জন‌্য বাসায় যায়। সেখা‌নে গি‌য়ে খা‌টের পা‌শে মে‌ঝে‌তে ফয়সালকে প‌ড়ে থাক‌তে দে‌খে পু‌লিশ‌কে খবর দেয়। প‌রে পু‌লিশ এ‌সে তার মরদেহ উদ্ধার ক‌রে। 

স্থানীয় সূত্র জানায়, মৃত ফয়সাল বাদশার বিরুদ্ধে প্রায় ৮ লাখ টাকা এবং পলাতক তার সহকারী নাইমুল ইসলাম চয়নের বিরুদ্ধে প্রায় ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ছিল। নিয়মিত হিসাব পর্যালোচনার সময় এই অসঙ্গতি ধরা পড়লে কর্তৃপক্ষ তদন্ত শুরু করে এবং আত্মসাতের বিষয়টি নিশ্চিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনেই অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছিলেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানবিক কারণে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা না নিয়ে কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ দেওয়া হয়। তারা মালিকপক্ষের কাছে নিশ্চয়তা হিসেবে চেক ও স্ট্যাম্প জমা দিয়ে কর্মস্থলে বহাল ছিলেন।

কিন্তু কিস্তিতে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও হঠাৎ করেই তারা দুজনে টালবাহানা ক‌রেন। 

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এছাড়া পলাতক চয়নের খো‌জে তথ‌্য প্রযু‌ক্তির সহায়তাসহ বি‌ভিন্ন পদ‌ক্ষেপ নি‌য়ে অ‌ভিযান অব‌্যাহত আ‌ছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত থানায় কেউ লি‌খিত অ‌ভি‌যোগ দেয়‌নি। অ‌ভি‌যোগ দি‌লে পরব‌র্তী আইনানুগ ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে। ত‌বে মূল ঘটনা উদঘাট‌নে কাজ করছে পুলিশ।

/এমএইচআর

Logo