পটুয়াখালীতে বজ্রপাতে নারী ও কৃষকসহ নিহত ৪
পটুয়াখালী করেসপনডেন্ট
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
পটুয়াখালীতে বজ্রপাতে নারী ও কৃষকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) কলাপাড়া উপজেলায় ৩ জন এবং রাঙ্গাবালী উপজেলায় ১ জনের মৃত্যু হয় বলে স্ব স্ব উপজেলার নির্বাহী অফিসারগণ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, জহির উদ্দিন (২৮), সেতারা বেগম (৫৫), খালেক হাওলাদার (৫৫) এবং সৌরভ মজুমদার (২২)।
বৃষ্টি এবং বজ্রপাত চলাকালীন অসচেতনতার কারনে ঘরের বাহিরে থাকায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ জানান, মঙ্গল ও বুধবারে বজ্রপাতে খামারিসহ ২৩ জন কৃষকের তালিকা পেয়েছি, তাতে মোট ২৯ টি গরু মারা যাওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এ ব্যপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার ব্যপারে সিদ্বান্ত নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, বজ্রপাতে নিহতদের বাড়িতে খোঁজ খবর নেয়া হয়েছে।
/এমএইচআর