কাপ্তাই হ্রদ থেকে আহরিত মাছে রাজস্ব আয়ের রেকর্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে আহরিত মাছ রাজস্ব আয়ের রেকর্ড গড়েছে। গত ৯ মাসে হ্রদ থেকে আহরণ করা প্রায় ১০ হাজার মেট্রিক টন মাছে রাজস্ব আয় হয়েছে প্রায় ২২ কোটি টাকা।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)’র তথ্য মতে যা গেল বছরের তুলনায় দ্বিগুণ।
হ্রদে মাছ আহরন বন্ধকালীন রাঙ্গামাটি মৎস্য উন্নয়ন অধিদফতরের উদ্যোগে হ্রদে ছাড়া হয় বিপুল পরিমাণ পোনা মাছ। এসব পোনা বড় হওয়ার পরই হ্রদে মাছ শিকার আনুষ্ঠানিক শুরু হয়। ফলে আহরন বন্ধকালীন সময়ে কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক ও সুষ্ঠু প্রজনন হয়েছে বলে জানিয়েছে বিএফডিসি।
২০২৪-২৫ অর্থবছরে কাপ্তাই হ্রদে আহরিত ৯ হাজার মেট্রিক টন মাছের বিপরীতে রাজস্ব আয় হয়েছিলো ১৮ কোটি ৬০ লাখ টাকা। যা এ বছর দাঁড়িয়েছে প্রায় ২২ কোটি টাকা।
/এসআর