×
Logo

সারাদেশ

কেরানীগঞ্জে ৬৮ রাউন্ড গুলিসহ ৫ জন গ্রেফতার

কেরানীগঞ্জ করেসপনডেন্ট

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পিএম

কেরানীগঞ্জে ৬৮ রাউন্ড গুলিসহ ৫ জন গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পারগেন্ডারিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১০। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পারগেন্ডারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ গোলাবারুদসহ পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. আলমগীর হোসেন ওরফে সালাউদ্দিন (৫০), মো. সজিব (২৭), আশা আক্তার ঝর্ণা (২০), মো. অপু বেপারী ওরফে কুরবান (২৪) এবং মো. খোকন (৫৬)। তাদের মধ্যে মো. খোকন মুন্সীগঞ্জ জেলার পাঁচগাঁও গ্রামের বাসিন্দা এবং বাকিরা দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার বাসিন্দা।   

এ বিষয়ে র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড দমনে র‌্যাব 'জিরো টলারেন্স' নীতিতে কাজ করে যাচ্ছে। 

/এওয়াইএ/এসআর 

Logo