×
Logo

সারাদেশ

অবৈধ অনুপ্রবেশকালে আখাউড়ায় আটক ২

আখাউড়া করেসপনডেন্ট

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম

অবৈধ অনুপ্রবেশকালে আখাউড়ায় আটক ২

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে আখাউড়া উপজেলার মনিয়ন্দের শিবনগর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ফুলদী ইউনিয়নের নলকুড়া গ্রামের জোহর আলীর মেয়ে ঝর্না (২৬) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি মাইজকার গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে কানাই চন্দ্র সরকার (৩০)।

মঙ্গলবার দুপুরে আখাউড়া থানায় তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

বিজিবি সূত্র জানায়, প্রায় একমাস আগে হবিগঞ্জ সীমান্ত দিয়ে ঝর্না কাজের উদ্দেশ্যে ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে কানাই চন্দ্র চিকিৎসা নিতে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তারা মনিয়ন্দ শিবনগর সীমান্তের মানবপাচারকারী হাসানের মাধ্যমে টাকার বিনিময়ে ভারত থেকে তারা বাংলাদেশে আসেন। 

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের আখাউড়া কর্নেলবাজার (বিওপি) হাবিলদার মো. ইলিয়াস হোসেন বলেন, ভোরবেলা শিবনগর ২০২৬ মেইন পিলার সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে অনুপ্রবেশ করে। এসময় সীমান্তে বিজিবি টহল জওয়ানরা দুইজনকে আটক করে।

/এসআর 

Logo