×
Logo

সারাদেশ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

গাইবান্ধা করেসপনডেন্ট

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পিএম

গাইবান্ধায় জমি বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে কপিল উদ্দিন মাস্টার (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা আব্দুল জলিল শেখও আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার উত্তর হরিপুর (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। কপিল উদ্দিন মাস্টার ওই এলাকার ফজর উদ্দিনের ছেলে। কপিল উদ্দিন মাস্টার ও আব্দুল জলিল শেখ সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয় সূত্র জানায়, হরিরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছমছেল শেখের ছেলে আব্দুল জলিল শেখের সঙ্গে কপিল উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হলে গুরুতর আহত হন কপিল উদ্দিন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় আব্দুল জলিল শেখও আহত হন। তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এওয়াইএ/এমএন

Logo