×
Logo

সারাদেশ

টেকনাফে তিনটি রাইফেল ও বিপুল গোলাবারুদসহ ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পিএম

টেকনাফে তিনটি রাইফেল ও বিপুল গোলাবারুদসহ ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে জি-৩ রাইফেলসহ বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী। সোমবার (২৭ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নৌবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলার ফুলের ডেইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে সেখান থেকে ২টি জি-৩ রাইফেল, ১টি এমএ-১ রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গোলা এবং ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়।

অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করে নৌবাহিনীর আভিযানিক দল। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

/এএ

Logo