×
Logo

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৮ জন।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৪ জন, সিলেট বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন ও খুলনা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন রোগী ভর্তি হয়েছে। 

একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।

/এএন

Logo