×
Logo

স্বাস্থ্য

ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ১৩৪৭

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ১৩৪৭

সারা দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৪৭ জন।

শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৫ জন, খুলনা বিভাগে ১২২ জন, রংপুর বিভাগে ১০৫ জন এবং বরিশাল বিভাগের ১৫৪ জন আক্রান্ত হয়েছে।

তবে এ সময়ের মধ্যে রাজশাহী ও সিলেট বিভাগে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। 

এতে আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭০ হাজার ২৮০ জন। এদের মধ্যে ১ লাখ ৬৪ হাজার ১৫০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। আর বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৬১৭ জন চিকিৎসাধীন আছে। 

এ ছাড়া এ সময়ের মধ্যে ডেঙ্গুতে মারা গিয়েছেন ৫১৩ জন। যেখানে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ২৫৯ জন। এরপর খুলনা বিভাগে ৮৭ জন, চট্টগ্রামে ৫১ জন, ময়মনসিংহে ৪০ জন, বরিশালে ৩৩ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।

/এনএ 


Logo