×
Logo

স্বাস্থ্য

হাম: উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম

হাম: উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৮৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে ১৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৪ জনে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। অর্থাৎ হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা ১২৯৯।

এছাড়া, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ২৪ হাজার ৮৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৭৫ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৯ হাজার ২০৭ জন।

/এমএন

Logo