×
Logo

স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪

গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।

শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮ জন। নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৬৭৪ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১৪ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা বিভাগে ২ জন আর বরিশাল বিভাগে ১ জন। এ পর্যন্ত বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৮০ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪১ হাজার ২৯৬ জন। 

/এএন

Logo