×
Logo

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২০ পিএম

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২

দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৪১৮ জনের প্রাণ গেল। 

এই ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাতে এই বছরে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ১ লাখ ৩৩ হাজার ৩৬৭ জনে। তার মধ্যে ১ লাখ ২৬ হাজার ৭১৩ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ২৩৬ জন।

শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

/এমএন

Logo