×
Logo

স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পিএম

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩১৬ জনের। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের।

শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৭ হাজার ৬৭৩ জন শনাক্ত হয়েছেন। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৭৭০ জনের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৬ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম নিয়ে মারা গেছেন ১০৫ জন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ২ লাখ ২৬ হাজার ৬৩৯ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৪ হাজার ৩৯৯ জন।

/এমএন

Logo