দেশে ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে এবং ৭৬ জনের নিশ্চত হাম শনাক্ত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ১ হাজার ১২৩। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। অর্থাৎ হাম ও হামের উপসর্গে মারা গেছে মোট ১ হাজার ২২৭ জন।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ১৬৪ জনে। আর নিশ্চিত হাম হয়েছে ২৩ হাজার ৪০০ জনের।
/এএন