×
Logo

স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরও ৮ মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম

হামের উপসর্গ নিয়ে আরও ৮ মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে এবং ৫১ জনের নিশ্চত হাম শনাক্ত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ১ হাজার ১১৮। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। অর্থাৎ হাম ও হামের উপসর্গে মারা গেছে মোট ১ হাজার ২২২ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে। আর নিশ্চিত হাম হয়েছে ২৩ হাজার ৩২৪ জনের।

/এমএন

Logo