×
Logo

স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরো ৭ প্রাণহানি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পিএম

হামের উপসর্গ নিয়ে আরো ৭ প্রাণহানি

সারাদেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২১৪ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ১০৩ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ জন।

শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ২৪ ঘণ্টায় ২৫ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া, হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ১১০ শিশু।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৩ হাজার ২৭৩ জন। আর মোট হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৯৪ হাজার ৬৩৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ৮৬ হাজার ৭৯৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

/এমএন

Logo