হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু, মোট ১২০৭
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পিএম
দেশে ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ২০৭। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এই ২৪ ঘণ্টায় ৩৬ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং ৯৯৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
এছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ২৪৮ জন এবং মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৭ হাজার ৭৬০ জনে।
/এমএন