×
Logo

স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৫১

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পিএম

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৫১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫১ জন। 

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯২ জন, চট্টগ্রাম বিভাগে ২২০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৬৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৪৮ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৩১ জন, খুলনা বিভাগে ২৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, রাজশাহী বিভাগে ২৩৩ জন, রংপুর বিভাগে ৯৩ জন এবং সিলেট বিভাগে রয়েছেন ২৬ জন। 

এ নিয়ে চলতি বছরে ৩৫২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৪ হাজার ২৫১ জন। 

/এএন

Logo